পবিত্র মাহে রমজান উপলক্ষে অর্থিক ভাবে অসচ্ছল ১০০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে কাশিমপুর মানব কল্যাণ ফাউন্ডেশন।
গত ১৬ ই মার্চ থেকে ধাপে ধাপে হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশেমপুর গ্রামের অর্থিক ভাবে অসচ্ছল ১০০ টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী দেওয়া হয়।
জানা যায়, প্রতিটি পরিবারকে ছোলা ২ কেজি, তেল ১ লিটার, মুড়ি ১ কেজি, আলু ২ কেজি, খেজুর আধা কেজি, চিনি ১ কেজি, চিড়া ১ কেজি, সেমাই ২ প্যাকেট,ট্যাংক ১ প্যাকেট (১৫০ গ্রাম) দেওয়া হয়।
এই বিষয়ে কাশিমপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, আলহামদুলিল্লাহ আমরা অতীতের নেয়। এবারও ১০০ টি পরিবাররে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমরা চেষ্টা করেছি যারা প্রকৃতি অসহায় তাদেরকে ইফতার সামগ্রী দিতে। যাতে করে এই রোজায় তাদের কিছুটা হলেও উপকার হয়। আমরা সব সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে মানুষ পাশে দাঁড়াই ভবিষ্যতে যাতে দাঁড়াতে পারি। সকালে দোয়া চাই।
এই সময় উপস্থিত ছিলেন, কাশিমপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসেন, সদস্য কাইয়ুম পাটোয়ারী,শাহাদাত হোসেন,সোহেল হোসেন,খোরশেদ হোসেন প্রমুখ।




















