ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ জনের পেটে পাওয়া গেলো ৯০০০ পিস ইয়াবা ট্যাবলেট | Rknews71

অনলাইন ডেস্ক :

অভিনব কায়দায় পেটের ভিতরে করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার দুপুর দেড়টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে খন্দকার সিএনজি স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, মৃত হোসেন সিকদারের ছেলে মো. দুলাল সিকদার (২৭) এবং মো. আয়ুব মোল্লার ছেলে মো. মনিরুজ্জামান (২৬)। তাদের বাড়ি ফরিদপুর জেলায়।

র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়েছে, র‍্যাব-১ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র ইয়াবার বড় একটি চালান কক্সবাজার হতে বিশেষ কৌশলে বহন করে রাজধানীর দিকে আসছে। পরে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল রোববার দুপুর দেড়টার দিকে ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে সিএনজি স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে।  তাদের হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হলে পেটে সন্দেহজনক বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে তাদের পাকস্থলী থেকে বিশেষ কৌশলে বহন করা ১৮০টি ক্যাপসুলে মোট ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

২ জনের পেটে পাওয়া গেলো ৯০০০ পিস ইয়াবা ট্যাবলেট | Rknews71

আপডেট : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২