চাঁদপুর জেলার সামাজিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সবুজ সংঘ আয়োজিত শনিবার(২৩ মার্চ) অত্র প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে বার্ষিক মিলাদ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র ক্লাবের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,অত্র ক্লাবের কার্যকরী কমিটির সাধারন সম্পাদক গাজী মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন,সহ-সভাপতি মোঃ আকবর হোসেন,সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান বাবু,কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন বাদল,দপ্তর সম্পাদক মকবুল হোসেন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মোনাজাতরত অতিথিবৃন্দ এবং সদস্যবৃন্দ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন,অত্র ক্লাবের কার্যকরী সদস্য জামাল মজুমদার,সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু দিলীপ কুমার সাহা,সাবেক সহ-সভাপতি মঞ্জুর আলম,সাবেক সাধারন সম্পাদক মামুন রশিদ স্বপন হায়দার পারভেজ সুজন, মাহবুবুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




















