ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে স্বচ্ছ নিয়োগ পরীক্ষা সম্পন্ন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • 41
হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কমর্চারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অফিস সহায়ক,নৈশ প্রহরী ও আয়া পদে সকলের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে লিখিত ও মৌখিক ভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদসহ নিয়োগ বোর্ড।
জানা গেছে, এ দিন বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত পরীক্ষায় প্রধান শিক্ষক পদে আবেদনকৃত ৮ জনের মধ্যে ৬ জন, অফিস সহায়ক পদে ৯ জনের মধ্যে ৮ জন, নৈশ প্রহরী পদে ৪ জনের মধ্যে ৩ জন ও আয়া পদে ৪ জনের মধ্যে ৩ জন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষায় প্রধান শিক্ষক পদে মো. আবুল কালাম আজাদ, অফিস সহায়ক পদে মো. মিজানুর রহমান ও নৈশপ্রহরী পদে মো. আব্দুল আলিম প্রথম ও নির্বাচিত এবং নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। একই পরীক্ষায় কাম্য নম্বর না পাওয়ায় আয়া পদে কাউকে উত্তীর্ণ ও নির্বাচিত করা হয়নি।

নিয়োগ বোর্ডের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, ডিজির প্রতিনিধি আলেয়া ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী জনি ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু তাহের মিয়া।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য ও হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. সেলিম,বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মো. সোহেল রানা,অভিভাবক সদস্য মো. মহিউদ্দিন, মো. সোহেল রানা, মো. শাহজাহান বিএসসি , মো. মজিবুর রহমান, লিপি আক্তার,শিক্ষক প্রতিনিধি মো. ফজলুর রহমান ও মো. মনির হোসেন, সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রান্ধুনীমুড়ার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী জনি বলেন,সবার সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।পরীক্ষা শেষে খুব দ্রুতই চুড়ান্ত ফলাফল ও প্রকাশ করা হয়েছে। প্রভাবমুক্ত স্বচ্ছ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।

প্রভাবমুক্ত স্বচ্ছ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করায় নিয়োগ কমিটিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে স্বচ্ছ নিয়োগ পরীক্ষা সম্পন্ন 

আপডেট : ০৯:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪