ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত  যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • 46
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার(২৬ মার্চ)  সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলা
প্রশাসন আয়োজিত  যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন দিনব্যাপী ব্যাপক কর্মসূচী উদযাপন করেছে।
এদিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।উপজেলা পরিষদ চত্বর মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বীরশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান হাজীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পৌরসভা, থানা পুলিশ,চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১,হাজীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতি,আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,কর্মীরা ও সমর্থকবৃন্দ,হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ।
এরপর হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। স্বাগত বক্তব্য দেন,উপজেলা  নির্বাহী কর্মকর্তা তাপস শীল। এরপরে শুরু হয় অভিবাদন পর্ব।
সালাম ও অভিবাদন গ্রহণ করেন,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ,ইউএনও তাপস শীল ও থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।
মাঠ পাচে অংশ নেন থানা পুলিশ, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানসমূহের মাঠ পাচ, শারীরিক কুচকাওয়াজ, দেশাত্মবোধক গান ও নৃত্য
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের পক্ষে পুরস্কার গ্রহণ করেন,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোদেজা আক্তার ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য,
পৌরসভা,  সরকারি-বে-সরকারী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সকল প্রতিষ্ঠানসমূহ  যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত  যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট : ১০:৫৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪