ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটারের সংঘর্ষে ২জন নিহত , গুরুতর আহত-৩

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • 41

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে এতে ৩ জন গুরুতর আহত হয়েছে আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কালিয়াপাড়া – কচুয়া সড়কের কালিয়াপাড়া বশির উল্লাহ মেডিকেলে সামনে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে আটটার দিকে কালিয়াপাড়া মূখি সিএনজি স্কুটার পিকআপ ভ্যানটিকে অতিক্রম করে সামনে থাকা একটি ভ্যান দেখতে পেয়ে হঠাৎ করেই গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়,  পিছনে থাকা পিকআপ ভ্যানটি তাদের উপরে আছড়ে পড়ে। এসময় ঘটনার স্থলেই হোসেনপুর এলাকার কাঁচামাল বিক্রেতা আবুল কাশেম  প্রাণ হারান। আহত অবস্থায় হাসপাতালে আসার পথে হোসেনপুর এলাকার কৃষক আব্দুর রব মারা যান। এই ঘটনায় আহতরা হলেন, কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের আঃ রশিদ, মাসনিগাছা গ্রামের আশেক আলীর ছেলে মিলন হোসেন , আহত একজনের পরিচয় জানা যায়নি।  শাহারাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান আহতরা আশংকা যুক্ত। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে শাহারাস্তি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের আত্মনাতে হাসপাতালে পরিবেশ ভারি হয়ে ওঠে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটারের সংঘর্ষে ২জন নিহত , গুরুতর আহত-৩

আপডেট : ০৯:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪