ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদে ঈদের প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায় | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চলতি বছরে (২০২২ইং) বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবং পবিত্র মাহে রমজানের ত্রিশ রোজা সম্পন্ন হওয়ায় আগামিকাল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ইতিমধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে বাংলাদেশী মুসলিম উম্মাহ যার যার সাধ্য অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
গত দুই বছর অতিমারি করোনা ভাইরাসের কারণে ঈদ নামাজের জামাত সীমিত ছিল। যা চার দেয়ালের ভেতরই সীমাবদ্ধ ছিল। এছাড়াও কোলাকুলিতেও ছিল মানা। তবে চলতি বছর করোনা সংক্রমণ কমে আসায় এবার ঈদ ফিরছে উৎসবের পুরনো মেজাজ। এতে করে সবার মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এ বছর হাজীগঞ্জ পৌরসভাধীন ঐহিত্যবাহী আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঈদের প্রধান জামাতটি হবে সকাল ৮টায়। যার ইমামতি করবেন, মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল কাদের বাগদাদী।

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। যার ইমামতি করবেন মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. মামুনুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন, আলীগঞ্জ কাজী রিয়াজ উদ্দিন ওয়াকফ এস্টেটের (হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদ ও মাজার শরীফ) মোতওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ। তিনি বলেন, ইতিমধ্যে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদে ঈদের প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায় | Rknews71

আপডেট : ০৪:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২