পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ০৫ নং সদর ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড মাতৈন আদর্শ পাঠাগার ও সমাজকল্যাণ সংসদ আয়োজিত এতিম,অসহায় ও গরীব-দুস্থদের মাঝে ‘ঈদ পোশাক’ ও সেমাই-চিনি” বিতরণ এবং মাদক বিরোধী অনুষ্ঠান হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাতৈন আদর্শ পাঠাগার ও সমাজকল্যাণ সংসদের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন,০৫ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন,অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি শিক্ষানুরাগী মোঃ ইউনুস মাস্টার,উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফেরদৌস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমান উল্যা রিপন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মারোয়ান।
অনুষ্ঠান অতিথিবৃন্দ এতিম,অসহায় ও গরীব-দুস্থ নারী-পুরুষের মাঝে নগদ টাকা,’ঈদ পোশাক’ ও সেমাই-চিনি” তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ,অত্র প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য,
মাতৈন আদর্শ পাঠাগার ও সমাজকল্যাণ সংসদ ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছয় শতাধিক এতিম,অসহায় ও গরীব-দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেন।
এছাড়াও এ সংগঠনটি গরীব মেধাবী শিক্ষার্থী,চিকিৎসা, বিবাহ সহায়তা সহ সামাজিক ও ধর্মীয় বিভিন্ন মহৎ কাজে টাকা প্রদান করেন।




















