হাজীগঞ্জে আগুনে ক্ষতিগস্ত ১০ পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ঈদের আগের দিন বুধবার (১০ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ, ঢেউটিন ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন জেলাপ্রশাসক কামরুল হাসান। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের ঈদ শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসক কামরুল হাসান অগ্নিকান্ডস্থ পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত আব্দুর রব শেখ, হানিফ শেখ, কালু শেখ, শাহাদাৎ শেখ, জাকির শেখ, সাদ্দাম শেখ, ফারুক শেখ, সাত্তার শেখ, রহমান শেখ ও জসিম শেখসহ পরিবার প্রতি নগদ ১০ হাজার টাকা, ৬ হাজার টাকার চেক, ২ বান টিন, ঈদ উপহার সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এর আগে উপস্থিতির উদ্দেশ্যে জেলা প্রশাসক অগ্নিকান্ড থেকে প্রতিরোধের উপায় তুলে ধরে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। উপজেলা প্রশাসনের আয়োজনে নগদ অর্থ, ঢেউটিন ও ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত, ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল (রবিবার) বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেন্দ্রা গ্রামের শেখ বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির প্রায় ছোট-বড় ১১ টি ঘর পুড়ে ভস্মিভূত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয় বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।




















