ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলাখাল সার্বজনীন মহাশশ্মানে উৎসবমুখর পরিবেশে গঙ্গাস্নান অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • 42
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল সার্বজনীন মহাশশ্মানের আয়োজনে পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। অষ্টমী তিথী উপলক্ষে মহাশশ্মানের সৎকার কমিটির সার্বিক ব্যবস্থাপনা ও শিব সংঘের সহযোগিতায় মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনব্যাপী এই গঙ্গাস্নানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পূর্ণ্য লাভের আশায় সনাতন ধর্মাম্মবলীরা জমায়েত হন।
এসময় কয়েক শতাধিক নারী, পুরুষ ও শিশু মহাশশ্মান সংলগ্ন ডাকাতিয়া নদীতে উৎসমুখর পরিবেশে পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দেন। পবিত্র এই গঙ্গাস্নান উপলক্ষে মহাশশ্মান সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে পূর্ণার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে গঙ্গাস্নানের আনুষ্ঠানিকতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমির লাল দত্ত ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মহাশশ্মানের সভাপতি নিরঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত দাস নেতৃত্বে এবং সাংগঠনিক সম্পাদক মন্টু সেন ও সৎকার কমিটির সভাপতি নন্দ দুলাল দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে গঙ্গাস্নানে আসা পূর্ণার্থীরা উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে গঙ্গাস্নান সম্পন্ন করেন।
উল্লেখ্য, ২০২০ সালে বলাখাল-নাটেহরা ব্রিজ সংলগ্ন হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল সার্বজনীন মহাশশ্মান প্রতিষ্ঠাকালীন সময় থেকে হিন্দু ধর্মালম্বীদের সৎকারসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠানগুলো উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করে থাকে। এর মধ্যে অন্যতম হল এই অষ্টমী তিথীর পবিত্র গঙ্গাস্নান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বলাখাল সার্বজনীন মহাশশ্মানে উৎসবমুখর পরিবেশে গঙ্গাস্নান অনুষ্ঠিত

আপডেট : ০২:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪