ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে সালিশদারকে ঘুষি দিয়ে হত্যা : ঘাতক আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • 62
চাঁদপুরের মতলব উত্তরে পারিবারিক একটি সালিশ বৈঠকে সুরুজ আলী প্রধান (৬৪) নামে এক ব্যক্তিকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সাথে সাথেই ঘাতক কবির হোসেন পাটোয়ারীকে স্থানীয়রা আটক করে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ১২টার দিকে ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্ৰামের মৃত কালু প্রধানের ছেলে। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান (৬৪) এর বাড়ি সংলগ্ন পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক করাকালে  একই বাড়ির রহমত উল্লাহ পাটোয়ারীর ছেলে কবির হোসেন (৩১)কে সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান শাসন সরুপ থাপ্পড় দিলে কবির হোসেন পাল্টা প্রতিক্রিয়ামূলক কিল ঘুষি দ্বারা আঘাত করে। কিল ঘুষি’র আঘাতে সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন  সাবেক মেম্বার সুরুজ আলী প্রধানকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে সালিশদারকে ঘুষি দিয়ে হত্যা : ঘাতক আটক

আপডেট : ০৪:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪