কুয়েত প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ছয়ছিলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের নবগঠিত মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বাদ জুম্মা হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামে অবস্থিত ছয়ছিলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এই দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা হাফেজ হাবিবুর রহমান।
জানা যায়, ছয়ছিলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের নবগঠিত মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইউনুস মাহমুদ দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে এসেছে। তারই উদ্যোগে নবগঠিত মসজিদ পরিচালনা কমিটির পরিচালক পর্ষদের সদস্য ও এলাকাবাসীর জন্য এই দোয়া ও মিলাদ আয়োজন করা হয়।
এই বিষয়ে নবগঠিত মসজিদ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদ বলেন, আমি একজন কুয়েত প্রবাসী। আমি সব সময় চেষ্টা করছি মসজিদের সব ধরনের উন্নয়ন কাজে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করতে এবং অংশগ্রহন করতে। আমার মসজিদের মুসল্লীরা আমার অনুপস্থিতিতেই আমাকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করেছে। এতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে অনেক শুকরিয়া আদায় করছি । সেই সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এই সময় উপস্থিত ছিলেন নবগঠিত মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও মসজিদের মুসল্লীবৃন্দ।




















