ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সড়ক পরিবহন আইনে ২১ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • 40
হাজীগঞ্জে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার আলীগঞ্জে ১৩টি মামলায় পৃথকহারে নগদ ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যাত্রীদের নিরাপত্তায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এসময় তিনি সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় ১৩টি মামলা দায়ের এবং ১৩ জন অভিযুক্তকে পৃথকহারে নগদ ২১ হাজার টাকা জরিমনা আরোপ ও আদায় করেন।

এ সময় তিনি যানবাহনের চালকদের সড়ক পরিবহন আইন মেনে এবং যাত্রীদের নিরাপত্তার প্রতি খেয়াল রেখে গাড়ি চালানোর পরামর্শ ও নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, সড়কে শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহৃত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সড়ক পরিবহন আইনে ২১ হাজার টাকা জরিমানা

আপডেট : ১০:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪