আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্না মনোনয়ন দাখিল করেছেন।
রোববার তিনি অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জানা যায়, উপজেলার খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রভাষক, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী যুবলীগ নেত্রী নাজমুন নাহার স্বপ্না আসন্ন উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে জনগণের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। যার অংশ হিসেবে তফসিল ঘোষণার পর তিনি অনলাইনে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ওই সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা, সরকারি বরাদ্দের সুষম বণ্টন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। বিজয় নিশ্চিত করতে শাহরাস্তির আপামর জনতা তার পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
শাহরাস্তিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্নার মনোনয়ন পত্র দাখিল
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- 63
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















