ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল-১

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • 61

আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং ১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। মঙ্গলবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া আক্তারের মনোনয়নপত্র বাতিল করেন।

একই সময়ে রিটার্নিং অফিসার বশির আহমেদ হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, হাজী মো. জসিম উদ্দিন ও মো. আবু সুফিয়ান মজুমদার (রানা), ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক মুরাদ ও মো. কামরুজ্জামান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মির্জা শিউলী পারভীন মিলি ও রুবি বেগমের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
জানা গেছে, দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে হাজীগঞ্জ, শাহরাস্তি ও চাঁদপুর সদর উপজেলা রয়েছে। এসব উপজেলায় গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল এবং ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। আজ ২৪ থেকে ২৬ এপ্রিল এবং ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আপিল, ৩০ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহণ ২১ মে।
এর আগে গত পহেলা এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তপসিল ঘোষণার আগ থেকেই হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বইতে শুরু করে নির্বাচনী হাওয়া। তফসিল ঘোষণার পূর্বে এবং পরে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই প্রচার-প্রচারণা করেছেন। কিন্তু বিএনপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে তাদের নিজ নিজ দলীয় প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল-১

আপডেট : ০৯:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪