তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের লক্ষ্যে পরিকল্পনার অংশ হিসেবে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ুন আজাদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন হাজিগঞ্জ মডেল সরকারি কলেজ প্রাঙ্গণে ফল ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই বিষয়ে মেহেদী হাসান রাব্বি জানান, দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। তাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র ঘোষিত নিদর্শন ও বাস্তবায়নের লক্ষ্যে আজ আমরা বৃক্ষ রোপন করেছি। এছাড়াও বৃক্ষের চারা বিতরণ করেছি। আমি আশাবাদী ভবিষ্যতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা নূরে আলম শুভ, পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক জিহাদুল ইসলাম শুভ, পৌরসভা ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা কামরুল হোসেন, ৫ নং সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ রাফি ,৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়ন ছাত্রলীগ নেতা আল আমিনসহ হাজিগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীরা।




















