ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • 36

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় সংবাদ
সম্মেলন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মোক্তার হোসেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গাজী মুক্তার হোসেন বলেন, সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায়
উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে (টেয়াক্কাপুল বাজার) নির্বাচনী
প্রচারণায় গেলে পুলিশের সামনে তার এবং তার কর্মীদের ওপর হামলা চালায় ঘোড়া
প্রতীকের সমর্থক কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবহান সরকার সুভা ও তার
দলবল। হামলা চালিয়ে ১৫টি গাড়ি, ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে

আহত হয় আমার ১৫ জন কর্মী-সমর্থক। তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল
হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা
রেফার করা হয়েছে। এ হামলা আমাকে হত্যার উদ্দেশ্যে করা হয়।
তিনি অভিযোগ করেন, ইতিপূর্বেও তার ওপর একই চেয়ারম্যান হামলা চালিয়েছিল।
থানায় অভিযোগ করার পরও পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না বলে
দাবি তার।
তিনি বলেন, আমি কোনো অবস্থায় নির্বাচনের মাঠ ছাড়ছি না। নির্বাচন
করতে গিয়ে তার মরণ হলে তার মায়ের কবরের পাশে কবর দেওয়া জন্য নেতাকর্মীরা
প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি আরও জানান, হামলার বিষয় তিনি নির্বাচন কমিশন, পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবগত করেছেন।
তবে, অভিযোগের বিষয়ে ঘোড়া প্রতীকের সমর্থক কালাকান্দা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান সোবহান সরকার সুভার দাবি, তিনি এই হামলার ঘটনা জানেন না।
সোমবার তিনি ঢাকায় ছিলেন। মুক্তার গাজীকে সমর্থন না করায় বিভিন্নভাবে
তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট : ০৮:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪