ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রচন্ড তাপদাহে শাহরাস্তিতে তৃষ্ণার্তদের মাঝে বিএনপি’র বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • 38

চাঁদপুরের শাহরাস্তিতে চলমান তীব্র গরমে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (০২ মে) শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক গাজি ফিরোজ, বিএনপি নেতা তোফায়েল আহমেদ সোহেল,পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফাহাদ পাটোয়ারী, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ টিপু সুলতান, ছাত্রদল নেতা ফাহিম, হৃদয় প্রমুখ।

পানি বিতরণের সময় ফারুক হোসেন মিয়াজী বলেন,
চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন এর নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র শাহরাস্তি উপজেলা ও পৌর শাখা ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে জলবায়ুর পরিবর্তনে আমরা অনেক কষ্টকর সময় পার করছি। অসহনীয় গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা! অতিষ্ঠ জনজীবন। দেশের স্বাবলম্বী সকল মানুষকে এ সময়ে গণমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। এগুলো শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গের কাজ নয়। আমাদের সবার জায়গা থেকে সমাজের জন্য ভূমিকা পালন করা দরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রচন্ড তাপদাহে শাহরাস্তিতে তৃষ্ণার্তদের মাঝে বিএনপি’র বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

আপডেট : ০৯:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪