শাহরাস্তিতে অগ্নীকান্ডে ১৩ টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আলীপুর বড় বাড়িতে এই অগ্নীকান্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বড় বাড়ির মন্টু মিয়ার ঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ওই বাড়ির আব্দুল মালেক, রফিক, খায়রুল বাসার, আব্দুল খালেক ও জয়নালের ঘরসহ মোট ১৩টি ঘর পুড়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী এসময় তিনি অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এবিষয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের টিম লিডার আবু হাসানের কাছে অগ্নীকান্ডে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত বিষয়ে জানতে চাইলে তিনি জানান,এই বিষয়ে বিস্তারিত জানার পর আমরা প্রতিবেদন দিব, তবে আমার কয়েকজন কর্মী আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন।




















