হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেছেন, আমাদের পিতা-মাতা আমাদের যে ভাবে দক্ষ সন্তান হিসেবে গড়ে তুলেছেন, তেমনি ভাবে তোমাদের পিতা-মাতাও তোমাদেরকেও সু-দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই ভবিষ্যতে সন্তানদের সুফল ভোগ করতে পারবেন। একজন শিক্ষার্থী সু-শিক্ষা শিক্ষিত হয়ে দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসেবে পরিচিত পাবে। এতে সে দেশের সম্পদ হয়ে বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াতে পারবে। মাথা উচু করে দাঁড়াতে পারলেই সে অর্থ নৈতিক এবং সামাজিক ভাবে সমাজের প্রতিটি স্তরে নিজকে কাজে লাগাতে পারবে। এ জন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব তাদের সন্তানদের সু-শিক্ষা শিক্ষিত করায়।
রবিবার (১২ মে) বিকেলে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি মো. খালেদুর রব মিঠুর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আকবর হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।
নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির অভিভাবক সদস্য ফাতেমা আক্তার, ব্যবসায়ী মাসুদ হোসেন।
ওই সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব সেলিম মিয়া, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মো. আবু তাহের, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মো. ফরহাদ হোসেন রতন, অধ্যাপক সেলিম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের সারমর্ম ইতিহাস তুলে ধরেন।




















