আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সমানে রেখে হাজী জসিমউদ্দিনের দোয়াত কলম মার্কার সমর্থনে ৫ নং সদর ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) বিকেলে ৫ নং সদর ইউনিয়নের বাড্ডা বালুর মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
৫ নং সদর ইউনিয়নের পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু,ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি।
৫ নং সদর ইউনিয়ন নির্বাচন কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর রেজাউল করিম মিন্টু এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাভাপতি (পূর্ব)ওমর ফারুক খানের উপস্থাপনায় পথসভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ মহিন উদ্দিন।
৫ নং সদর ইউনিয়ন আয়োজিত পথসভায় স্থানীয় নেতবৃন্দের মধ্যে বক্তব্য দেন,৫ নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন সবুজ,ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়ার সুমন,বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ হোসেন,৫ নং সদর ইউনিয়ন নির্বাচন কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ সামছুদ্দোহা সোহেল,ইউনিয়ন ছাত্রলীগের পূর্ব শাখার সভাপতি রেজাউল হাসান নিপু।
উপজেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী,বাবুল পাটওয়ারী,আবু তালেব লিটন,জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু,ইয়াছিন আরাফাত,ইকবাল মজুমদার,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি,উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন,ইউনিয়ন যুবলীগের সভাপতি (পশ্চিম) মোঃ মনির আহম্মেদ, ইউনিয়ন শ্রমিক লীগের সাভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু,২ নং ওয়ার্ড বাড্ডা আওয়ামীলীগের সভাপতি মোঃ রুহুল আমিন বেপারী,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান লিটনসহ আওয়ামী,যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















