ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ

শাহরাস্তিতে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার আওতায় ৫০℅ ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার  (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে ধান কাটা ও মাড়াইয়ের জন্য ১টি কম্বাইন হারভেস্টার, মেশিন বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় ঐদিন উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ গ্রামের মোঃ মোখলেছুর রহমানের ছেলে কৃষক মোঃ মনির হোসেনের  হাতে কম্বাইন হারভেস্টারের চাবি হস্তান্তর করেন উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার। উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার বলেন  একমাত্র প্রধানমন্ত্রী যার আমলে কৃষিকে আধুনিকায়ন করার জন্য আধুনিক কৃষি প্রযুক্তির যন্ত্রপাতিতে ভর্তুকি দিয়ে তা দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে পৌছে দিচ্ছেন। তাই ভর্তুকিতে পাওয়া এই সব কৃষি যন্ত্রপাতিগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহিত লক্ষ্যকে শতভাগ বাস্তবায়ন করার মধ্যদিয়ে দেশের কৃষি ও কৃষককে এগিয়ে নিতে সবাইকে এক সঙ্গে কাজ করার প্রতি তিনি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণচন্দ্র দাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপ- সহকারী কৃষি অফিসার, বাংলা মার্ক লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ওয়াসিম হিরা, সিনিয়র অফিসার মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক ও অন্যান্য অতিথি এবং উপকারভোগী কৃষক, কৃষানীবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ

আপডেট : ১২:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪