ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে লক ভেঙ্গে মোটরসাইকেল চুরির সময় চোর আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ গ্রামে লক ভেঙ্গে একটি মোটরসাইকেল চুরির সময় চোরকে হাতেনাতে আটক হয়। শুক্রবার (৩১ মে) দুপুর ১.৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। পরে মতলব উত্তর থানা পুলিশ এসে চোর নিয়ে যায়।
জানা গেছে, রায়পুর ইসলামাবাদ গ্রামের রফিক সরকার তার ব্যবহৃত বাজাজ ডিসকাভার মোটরসাইকেলটি বাড়ির সামনে পার্কিং করে রাখেন। দুপুরে লোকজন কম থাকার সুযোগে মোটরসাইকেলের লক ভেঙ্গে চম্পট দেওয়ার চেষ্টা করে চোরের দল। পরে রফিক তার ভাই রাসেলকে কল দিয়ে বিষয়টি অবগত করলে রাসেল তার মোটরসাইকেল নিয়ে চোরের পিছু নেয়। এক পর্যায়ে পশ্চিম সুজাতপুর ঘোষ বাড়ির মোড়ে গিয়ে চোরকে মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়।
পরে চোরের পরিচয় যাওয়া যায়, তার নাম সোহাগ, বয়স ১৮। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার বাঞ্ছারামপুরের কালিকাপুর গ্রামে। চোর সোহাগ জানায়, তার সাথে রাসেল ও মুছা নামে আরো দুইজন ছিল। তাদের সাথে থাকা মাস্টার কী দিয়ে লক ভেঙ্গে ফেলে। তারপর মোটরসাইকেল চালিয়ে পালাতে চেস্টা করছিল। সে আটক হলেও বাকি দুইজন পালিয়ে যায়।
এ ঘটনার পর মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে এসে চোর সোহাগকে থানায় নিয়ে যায়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে লক ভেঙ্গে মোটরসাইকেল চুরির সময় চোর আটক

আপডেট : ০৯:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪