কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক সফল
চেয়ারম্যান,সাবেক উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য
বহুদ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা মরহুম আলহাজ্ব আব্দুল হাইয়ের চতুর্থ
তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার মরহুমের নিজ বাড়ি পালগিরি দক্ষিন পূর্বপারা জামে
মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা কওে মরহুমের কবর জিয়ারত
শেষে কোরআন খতম,মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মরহুম আলহাজ্ব আব্দুল হাইয়ের একমাত্র ছেলে ইউনিয়ন যুবলীগের সাইফুর
রহমান মুন্সির সভাপতিত্বে দোয়া মুনজাত পরিচালনা করেন,মরহুমের
বগ্নিপতি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য
এম এ আউয়াল খানশাহ ফারুকী নকশেবন্দী মুজাদ্দেদী।
এসময় মিলাদ মাহফিলে অংশগ্রহন করেন, পালগিরি দক্ষিন পূর্বপারা
জামে মসজিদের ইমাম জয়নাল আবেদিন,মরহুমের ছোট ভাই ওমর ফারুক
মুন্সি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম
রাজু,ইউপি সদস্য ওসমান গনি পলাশ,যুবলীগ নেতা সেফায়েত হোসেন
সুমন,রাজুসহ আরো অনেকে।
ছবি: মরহুম আলহাজ্ব আব্দুল হাইয়ের চতুর্থ তম মৃত্যু বার্ষিকীতে
মরহুমের কবর জিয়ারতের একাংশ।
কচুয়ায় সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের ৪র্থ মৃত্যু বার্ষিকী
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৩:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- 33
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















