ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • 41

চাঁদপুরের  হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার
মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত
হয়েছে আরও দুজন। মঙ্গলবার ১১ জুন বিকেল চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে
বাকিলা গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর
রশিদ। তিনি জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলো-
হাজীগঞ্জ উপজেলার বাকিলা ফুলছোয়া গ্রামের বাহরাইন প্রবাসী মোজাম্মেল
হোসেন (৪৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩০) ও যাত্রী মো. সবুজ হোসেন (২৫)। তার
গ্রামের বাড়ি গোগরা গ্রামে।
সবুজ হোসেন ঘটনাস্থলে এবং মোজাম্মেল ও তার স্ত্রী পিংকি চাঁদপুর সদর
হাসপাতালে নেওয়ার পথে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীসহ সিএনজি
অটোরিকশা হাজীগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে
আসা বালুবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মোজাম্মেলের স্বজনরা জানায়, তাদের তিন শিশু সন্তান এতিম হয়ে গেল।
মোজাম্মেল হোসেন বাহরাইন থেকে ছুটিতে দেশে আসেন। ঈদের পর যাওয়ার কথা।
সংসারটা শেষ হয়ে গেল।
এদিকে,চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান,
স্বামী-স্ত্রীকে হাসপাতালে আনার পর পরীক্ষা–নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আপডেট : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪