ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
ফরিদগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ফয়েজ তফাদার (৫৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে উপজেলার পূর্ব গুপ্টি ইউনিয়নের আস্টা-গল্লাক সড়কের উপর হতে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি ফয়েজ তফাদার ওই ইউনিয়নের ষোলদানা গ্রামের তফাদার বাড়ির মৃত ছায়েদ তফাদারের ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন ইউনিয়য়ের ২নং ওয়ার্ডের আস্টা বাজারের পূর্ব পার্শ্বে দেওয়ানজী দীঘির দক্ষিণ পাড়ে আস্টা-গল্লাক পাকা সড়ক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপ-পরিদর্শক (এসআই) মাজহুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ফয়েজ তফাদারকে হাতে-নাতে আটক করে। পরে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক | Rknews71

আপডেট : ০২:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২