ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • 35
হাজীগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ ইসমাইল হোসেন নামের মাদরাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ানের মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসা থেকে আটক করা হয়।

আটক হাফেজ ইসমাইল হোসাইন (২৫) কুমিল্লা জেলার বরুড়া থানাধীন ভবানীপুর ইউনিয়নের টুইন্নাবাড়ী এগারগ্রামের মো. আ. রহিমের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, হাটিলা পূর্ব ইউনিয়ানের মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসায় প্রায় ৪০/৫০ শিক্ষার্থী হেফজ খানায় পড়াশোনা করে। প্রায় মাদরাসায় এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বলাৎকারের শিকার শিশুদের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নাজেরা বিভাগের শিক্ষক হাফেজ ইসমাইল হোসাইন তাকে কয়েকবার বলাৎকার করে। শিশুটি মঙ্গলবার ছুটিতে বাড়ীতে গিয়ে আর মাদরাসায় না আসতে চাইলে তাকে জিজ্ঞাসাবাদে সে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে।

পরে স্থানীয়রা শিক্ষককে আটক করলে অভিযুক্ত শিক্ষক বলাৎকারের কথা স্বীকার করলে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় বলাৎকারের শিকার শিশুর বাবা ইকবাল হোসেন হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং ৯।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

আপডেট : ০৯:১৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪