ঐতিহ্যবাহী বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষানুরাগী ও স্থায়ী দাতা সদস্য রোটারিয়ান জয়দেব পালের বাবা বাবু রত্নেশ্বর পাল(বি.এস.সি.বি.এড) মৃত্যু বরণ করেছে।
১৩ জুলাই (শনিবার) সকালে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কূল ইউনিয়নের সেন্দ্রা গ্রামে নিজ বাড়ি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৮ বছর।
বাবু রত্নেশ্বর পাল(বিএসসিবিএড) একজন সুনামধন্য শিক্ষক ছিলেন। তিনি মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয় (১৯৬৯-১৯৭৩), পালিশারা উচ্চ বিদ্যালয় (১৯৭৩-১৯৮৯),
বেলচোঁ উচ্চ বিদ্যালয় (১৯৮৯-২০০৫) শিক্ষকতা করেছেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ধর্মীয় সকল আনুষ্ঠানিকতা শেষ করে এদিন বিকাল সাড়ে চারটার দিকে তাকে দাহ করা হয়।




















