ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সবুজ সংঘের উদ্যোগে ১১ হাজার বৃক্ষের চারা বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • 36

ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলবায়ু প্রভাব মুক্ত নিরাপদ পরিবেশ বিনির্মাণের লক্ষে হাজীগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান সবুজ সংঘের উদ্যোগে বিনামূল্যে ফলদ, বনজ, ঔষধি বৃক্ষ ও ফুলের ১১ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

গত ২০ জুলাই হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে অবস্থিত সবুজ সংঘের কার্যালয়ের সামনে থেকে সারাদিন পথচারীদের মাঝে এই বৃক্ষের চারা বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার প্রায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এই বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

এই বিষয়ে সবুজ সংঘের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। বৃক্ষরোপণের উপকারিতা ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে আমাদের এই উদ্যোগ।

সবুজ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মামুন রশিদ স্বপন বলেন, এ ধরণিতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

এই সময় উপস্থিত ছিলেন, সবুজ সংঘের সাবেক ও বর্তমান সদস্যরবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সবুজ সংঘের উদ্যোগে ১১ হাজার বৃক্ষের চারা বিতরণ

আপডেট : ১২:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪