ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে হিন্দু ধর্মালম্বীদের খোঁজ ও সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • 55

হাজীগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা হিন্দু সম্প্রদায়ের খোঁজ-খবর নিয়েছেন এবং বেলচোঁ বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনব্যাপী উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে হিন্দু ধর্মালম্বীদের খোঁজ-খবর নেন এবং ওই ইউনিয়নের বেলচোঁ বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এবং সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্ম-বিরতি পালন করছেন। এতে দেশের প্রায় সকল উপজেলায় আইন-শৃঙ্খলার চরম অবনতি দেখা দেয়। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ও মন্দিরে হামলার খবর পাওয়া গেছে।

এছাড়াও পুলিশের কর্ম-বিরতীতে ট্রাফিক পুলিশের সদস্যরাও সড়ক থেকে সরে গেছেন। এমতাবস্থায় হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ও মন্দির এবং সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আনসার ও বিএনসিসির সদস্যরা। এর ব্যতিক্রম হাজীগঞ্জেও নয়। হাজীগঞ্জে বিভিন্ন মন্দিরে পাহারা ও হাজীগঞ্জ বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন, শিক্ষার্থীসহ বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

দেখা গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ও মন্দিরে গিয়ে হিন্দু ধর্মালম্বীদের খোঁজ-খবর নেন এবং ওই ইউনিয়নের বেলচোঁ বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌ. মোহাম্মদ সিকান্দারের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে লাইব্রেরিয়ান মো. শেখ ফরিদের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী বড়কুল পূর্ব ইউনিয়নের বাড়ি বাড়ি ও মন্দিরে গিয়ে হিন্দু ধর্মালম্বীদের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এর পাশাপাশি ইন্সট্রাক্টও (রসায়ন) মো. ইমাম হোসেনের নেতৃত্বে বেলচোঁ বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করায় রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে এবং অনেকটা সাহস পেয়েছেন হিন্দু ধর্মালম্বীরা। শিক্ষার্থীদের এমন প্রশংসনীয় কাজে স্বস্তি প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষ। তারা শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং আগামি দিনেও দেশের যেকোন দুর্যোগময় মূহুত্বে মানুষের পাশে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে হিন্দু ধর্মালম্বীদের খোঁজ ও সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা

আপডেট : ০৭:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪