ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সি শিশুর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • 41
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ নামের পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আব্দুল্লাহ্ ওই বাড়ির আলম সর্দারের ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো শিশু মোহাম্মদ আব্দুল্লাহ আহমেদ নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পরে পরিবারের লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে আব্দুল্লাহক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরের পানিতে তলিয়ে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে। তিনি বলেন, বর্ষকাল আসছে, তাই যেসব পরিবারের ছোট ও সাঁতার না জানা শিশু আছে সেসব পরিবারের লোকজনকে আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সি শিশুর মৃত্যু

আপডেট : ০৮:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪