হাঁটিলা নিরিবিলি কপি হাউজের পুনরায় কর্যক্রম শুরু ও মরহুম আবু তাহের মিয়াজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার ৮ নং হাঁটিল পূর্ব ইউনিয়নের টঙ্গীরপাড়া রোডের বটতলাতে অবস্থিত নিরিবিলি কপি হাউজে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া ও মিলাদ পরিচালনা করেন, হাড়িয়ান পূর্ব পাড়া জামে মসজিদ খতিব হাফেজ সাইফুল ইসলাম এবং মোনাজাত পরিচালক করেন, পশ্চিম হাঁটিলা বাইতুল নূর জামে মসজিদের খতির মিজানুর রহমান।
নিরিবিলি কফি হাউজের স্বত্বাধিকারী হেলাল উদ্দিন মিয়াজী বলেন, আমার বাবা আবু তাহের মিয়াজি ১৯৯১ সালে মৃত্যুবরণ করেছেন। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং আমার এই কফি হাউস পুনরায় চালু উপলক্ষে এই দোয়া ও মাহফিল আয়োজন করেছি। আমি সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই।
এই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটোয়ারী, ইউপি সচিব আবুল বাশার, বিশিষ্ট রাজনীতিবিদ মানিক প্রধানীয়া ও টিপু খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















