ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর গুলিতে ২ জন গুলিবিদ্ধ | Rknews71

অনলাইন ডেস্ক :

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর গুলিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকবলীগ দুই নেতা গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় রেদোয়ান আহমেদকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ মে) দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলা সদরের রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনের সামনে ওই ঘটনা ঘটে। ঘটনার পরপর রেদোয়ান আহমেদ থানায় আশ্রয় নিলে উত্তেজিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা চান্দিনা থানার প্রধান ফটক ঘেড়াও করে।

আহতরা হলেন- চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা রূপনগর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম সরকারের ছেলে মাহমুদুল হাসান জনি সরকার (২২)। পৌর ছাত্রলীগ নেতা জনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপরজন হলেন চান্দিয়ারা গ্রামের নূরুল ইসলাম এর ছেলে নাজমূল হোসেন নাঈম (২৮)। সে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ কর্মী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর গুলিতে ২ জন গুলিবিদ্ধ | Rknews71

আপডেট : ০২:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২