ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজার থানায় হামলা: পুলিশের মামলায় আসামি অজ্ঞাত ৩০ হাজার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • 45

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা চালিয়ে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে উপপরিদর্শক রিপন আহাম্মেদ বাদী হয়ে অজ্ঞাত ২৫ থেকে ৩০ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘সিসিটিভি ক্যামেরা ও ভিডিওচিত্র থেকে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

থানা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ৪৯ কোটি ৫৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর ৫ আগস্ট বিকেলে আড়াইহাজার থানায় ২৫ থেকে ৩০ হাজার দুর্বৃত্ত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলাকারীদের ভয়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে থানা ছেড়ে পাশের একটি মসজিদে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা থানার অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।

তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আড়াইহাজার থানায় হামলা: পুলিশের মামলায় আসামি অজ্ঞাত ৩০ হাজার

আপডেট : ১০:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪