এক সপ্তাহের মধ্যে মোট ১৭ হাজার ৬১৬ জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। সোদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
সোদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ৮৮৩ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৪১ শতাংশ, ইথিওপিয়ান ৫৮ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ৬৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।



















