চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা ও ভোলদিঘি বানভাসিদের মাঝে হাজীগঞ্জ-শাহরাস্তি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ব্যারিষ্টার কামাল উদ্দিনের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে খাবার বিতরণের উদ্বোধন করেন শাহরাস্তি পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুম রিপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, সহ সাধারণ সম্পাদক মোঃ রুবেল, মৎস বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক আরিফ মিজি, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান, ছাত্রদল নেতা শিবলু, রাকিব প্রমুখ।
শাহরাস্তিতে বিএনপি নেতা ব্যারিষ্টার কামাল উদ্দিনের উদ্যোগে বানবাসীদের মাঝে খাবার বিতরণ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- 34
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















