ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজিগঞ্জে বন্যার্তদের মাঝে উম্মা এইড ফাউন্ডেশনের  উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • 71

চাঁদপুরের হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে উম্মা এইড ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩০ আগষ্ট (শুক্রবার) হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্তব্যপুর দক্ষিণ ইউনিয়নের আকস্মিক বন্যার পানিতে প্লাবিত হওয়া কাশিমপুর ও দেশগাঁও গ্রামের প্রায় ৪০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় উম্মাহ এইড ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা বন্যাকবলিত বিভিন্ন বাড়ি ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রতিটি পরিবারকে চাউল, ডাল, তেল, বিস্কুট, খাবার স্যালাইন, জরুরী ঔষধসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উম্মাহ এইড ফাউন্ডেশনের সমন্বয়ক মাহবুবুল আলম মিঠু জানান,  হাজীগঞ্জের কয়কটি গ্রামে বন্যার পানি প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়ে অনেক পরিবার। এ দুর্যোগকালীন সময়ে তাদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আমাদের উম্মা এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে ইনশাল্লাহ সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

এই সময় উপস্থিত ছিলেন,উম্মা এইড ফাউন্ডেশন হাজীগঞ্জ এর পরিচালনা পরিষদের সদস্য  তাকওয়া মসজিদের মোতাওয়াল্লী হারুনুর রশিদ,  হাজীগঞ্জ সবুজ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম আলভি ও  ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী হাফেজ শিহাব উদ্দিন , ইখওয়ানুল মামুন ইকরা ও হাফেজ ফাইয়াজ।

এই সময় আরো উপস্থিত ছিলেন, উম্মা এইড ফাউন্ডেশনের সদস্য  ফারহান সিদ্দিক মাহি, সাইফ, নিলয়, ফারহানসহ  স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজিগঞ্জে বন্যার্তদের মাঝে উম্মা এইড ফাউন্ডেশনের  উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ 

আপডেট : ০৯:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪