ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রতিবন্ধী যুবতিকে ধর্ষণের অভিযোগে আটক -১ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • 259
মোহাম্মদ হাবীব উল্যাহ্, হাজীগঞ্জ (চাঁদপুর) :
চাঁদপুরের হাজীগঞ্জে ২৭ বছর বয়সি বাক প্রতিবন্ধী যুবতিকে ধর্ষণের অভিযোগ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত মো. শাকিল হোসেন (২৮) নামের ওই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের তালুকদার বাড়ির রুহুল আমিনের ছেলে।
এদিন ধর্ষণের অভিযোগ এনে শাকিলের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন বাক প্রতিবন্ধী যুবতির বাবা। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোবাইলে ভিডিও কলে একই এলাকার বাক প্রতিবন্ধী যুবতির সাথে প্রেম করে শাকিল। এরপর গত ৪ মে দিবাগত রাত ১১টার দিকে যুবতিকে বাড়ির পাশে ডেকে নিয়ে ধর্ষণ করে করে সে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে প্রতিবন্ধী যুবতিকে ধর্ষণের অভিযোগে আটক -১ | Rknews71

আপডেট : ০৭:৫৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২