ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের প্রতি সমর্থন জানালেন ১৯৮ বিশ্বনেতা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • 39

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েয়েছেন ৯২ নোবেল বিজয়ীসহ ১৯৮ বিশ্বনেতা। যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও রয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংবামাধ্যমটিতে ১৯৮ বিশ্বনেতার স্বাক্ষরসহ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে তারা বলেছেন, আমরা প্রকাশ্যে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের অন্যদের মতো প্রফেসর ইউনূসও স্বৈরাচারের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। গণতান্ত্রিক এবং শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের স্থলাভিষিক্ত হয়েছে আশা; যেমনটা প্রফেসর ইউনূস বলেছেন বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে।

বছরের পর বছর প্রফেসর ইউনূসকে দেওয়া সমর্থনের জন্য আমরা গর্বিত। এটি বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সূচনা। আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি শান্তি এবং সাফল্য কামনা করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ড. ইউনূসের প্রতি সমর্থন জানালেন ১৯৮ বিশ্বনেতা

আপডেট : ০৬:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪