ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে গ্যারেজ মিস্ত্রির মরদেহ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • 42
ফরিদগঞ্জে মানিক মিজি(৩০) নামে এক গ্যারেজ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মিজি বাড়ি থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়। মানিক উক্ত বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, মানিক মিজি ঢাকাতে একটি গাড়ির গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতো। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়িতে আসে। বাড়ি আসার পরেও পরিবারের কারো সাথে দেখা করেনি সে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে একটি পাঞ্জেখানা মসজিদের ভিতরে আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ফাঁস দেয়া ও ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মো. সামসুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন। পরিবারের লোকজনের দাবী, সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কোনো কারন জানা যায়নি। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, চলতি বছরের ৪ এপ্রিল মানিকের স্ত্রী রিমা আক্তারও (এক সন্তানের জননী) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলো। এরপরে সে দ্বিতীয় বিয়ে করে।#
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে গ্যারেজ মিস্ত্রির মরদেহ উদ্ধার

আপডেট : ০২:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪