ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • 34

মতলব উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান
চালিয়ে ৭ ড্রেজার, ৬ বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৩৪
জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে মতলব উত্তরের ষাটনল এলাকায় অভিযান
পরিচালনা করেন বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি ও চাঁদপুর কোস্ট গার্ড।

বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, উপজেলার মেঘনা নদীর ষাটনল
এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রæপ বালু উত্তোলন করছে। এ খবর পেয়ে চাঁদপুর কোস্ট
গার্ড ও নৌ- পুলিশ যৌথ বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৭টি ড্রেজার,
৬টি বাল্কহেড ৩৪ ব্যক্তিকে গ্রেপ্তার করি।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ড্রেজার ও
বাল্কহেড মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪

আপডেট : ০৭:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪