মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী
অঙ্গ সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘনিয়ারপাড় চৌরাস্তা বাজার সংলগ্ন মাঠে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. ফজলুল হক
সরকার হান্নান।
ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ
সম্পাদক ফজলুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক মো. নূরুল হক জিতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম
প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার, সিনিয়র সহ-
সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন,
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহŸায়ক ফয়সাল
আহমেদ সোহেল।
আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক আশরাফুল আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম
আহŸায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা ছাত্রদলের আহŸায়ক নুরুল হুদা ফয়েজী, পৌর ছাত্রদলের
আহŸায়ক মো. শাকিবø খাঁন, সদস্য সচিব ফরহাদ হোসেন। যুবদল নেতা নূর নবী মোল্লার
সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




















