হাজীগঞ্জে বিষয়ধর সাপের দংশনে দিপালী রানী সূত্রধর (৫০) নামের এক নারীর মৃত্যু। সোমবার (২৩ অক্টোরব) ভোর ৫ টার দিকে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের উচ্চগাঁ সূত্রধর (হুতার) বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই বাড়ির নিরঞ্জন সূত্রধরের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।
নিহতের দেবর পুত্র স্বপন সূত্রধর জানান, ভোর ৫ টার দিকে জেঠি ঘুম থেকে উঠে ঘর থেকে বের হবার সময় তার পায়ে সাপে কামড় দিয়ে চলে যাবার সময় জেঠি সাপটি দেখে ফেলেন। এর পর তিনি ডাকচিৎকার দিলে আমরা সবাই মিলে তাকে সিএসজি চালিত স্কাটারে করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেই। পরে সকাল ৯ টার দিকে তিনি সেথানে মারা যান।
স্বপন আরো জানান, বাড়িতে আনার পরে ওঝা আনা হয়। ওঝা বলেছে জেঠিকে সানক (গোখরা) সাপে কামড় দিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন জানান, সাপে কামড় দেবার পরে ঐ নারীকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়েছিলো, পরে ঐ নারী সেখানে মারা গেছেন বলে শুনেছি।




















