ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশে অংশগ্রহনে অতিথিদের নিমন্ত্রণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • 40
আগামি ২৭ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে হাজীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন, উপজেলা শাখার আয়োজনে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিশ্বরোডে (চৌরাস্তা) আয়োজিত সমাবশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম।
ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে  এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণসমাবেশের উপস্থিতির লক্ষে দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলা সেনা কার্যক্রমের দায়িত্বশীল মেজর আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  মহিউদ্দিন ফারুক সাক্ষাৎ করে দাওয়াত পত্র পৌছিয়ে দেন দলটির নেতৃবৃন্দ।
এসময় ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এম.এ মতিন মজুমদার, সেক্রেটারী হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ কামাল গাজী, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন আকন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সাধারণ মুহা. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামি ২৭ সেপ্টেম্বর, শুক্রবার আয়োজিত গণসমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলনের জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, উপজেলা উপদেষ্টা মুফতি আব্দুল মান্নান, কার্যকরি সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসাইন সভাপতি।
ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এমএ মতিন মজুমদারের সভাপতিত্বে ও হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়ার পরিচালনায় সমাবেশে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলনের পৌর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নূরে আলম সিদ্দিকী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আকতার হোসেন নিপু, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইনসহ দলীয় নেতৃবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশে অংশগ্রহনে অতিথিদের নিমন্ত্রণ

আপডেট : ০৬:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪