ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে রেমিট্যান্স যোদ্ধা সোসাইটির ১২ দফা দাবিতে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান ।

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 33
কুয়েতে রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কর্তৃক প্রবাসীদের ভোটাধিকার, পেনশন ভাতা, রাষ্ট্রীয় নিরাপত্তা, হাসপাতাল স্থাপন সহ ১২ দফা দাবিতে  বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান
গত ২৪ শে সেপ্টেম্বর ২০২৪ কুয়েতের রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কর্তৃক প্রবাসীদের ভোটাধিকার, অবসর ভাতা, রাষ্ট্রীয় নিরাপত্তা, হাসপাতাল স্থাপন সহ ১২ দফা দাবিতে  বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কে স্মারকলিপি প্রদান করেন।
রেমিট্যান্স যোদ্ধা সোসাইটির সভাপতি আ ক ম আজাদের নেতৃত্বে ১৪ প্রবাসীদের স্বার্থ, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় প্রবাসীদের গুরুত্বপূর্ণ সমস্যা ও প্রয়োজনীয় সমাধানের উদ্যোগ নিতে মান্যবর রাষ্ট্রদূতের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ১২ দফা দাবি উত্থাপন করেন সোসাইটির সহ-সভাপতি
আলহাজ্ব ইউনুস মিয়াজী, মোহাম্মদ বিলাল পাটোয়ারী, প্রকৌশলী মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আরিফ হোসেন, মোঃ হানিফ সিকান্দার, আব্দুস সালাম মুন্সী, মহিউদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক আবু তারেক, সহ-সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন,শাহ্ করিম, মোহাম্মদ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিনিয়র সদস্য মাওলানা লিয়াকত আলী প্রমুখ।
রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় কে অভিনন্দন ও শুভেচ্ছা স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান ও প্রবাস বাংলা মিডিয়া, কুয়েত প্রকাশিত “প্রবাসীদের ইতিকথা”বই উপহার প্রদান করা হয়।
রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি, কর্তৃক
প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ১২ দফা দাবি  সমূহ নিম্নরূপ –
১. পনেরো বছরের অধিক প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা ও অবসর ভাতা প্রদান।
২. জন্ম নিবন্ধন অনুযায়ী প্রবাসীদের পাসপোর্ট ও আইডি সংশোধন করা এবং অতি দ্রুত সকল প্রবাসীদের দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র প্রদান সাপেক্ষে ভোটাধিকার নিশ্চিত করা। সকল সরকারি কার্যক্রম পাসপোর্ট দ্বারা সম্পাদনের সুযোগ দেওয়া।
৩. প্রবাসে কিংবা ছুটিতে এসে মৃত্যুবরণ করলে কিংবা পঙ্গুত্ব বরণ করলে এককালীন ১০ লক্ষ টাকা প্রণোদনা বা ক্ষতিপূরণ দেয়া।
৪. প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় খরচ ও ব্যবস্থাপনায় স্বদেশে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া ।
৫- প্রবাসীদের সহজ শর্তে সকল ব্যাংক থেকে গৃহঋণ, ব্যবসায়ীক ঋণ ও প্রবাসে কর্মসংস্থান ঋণ দিতে হবে।
৬. প্রবাসে অবস্থানকালীন সর্বক্ষেত্রে দূতাবাস কর্তৃক আইনি সহায়তা ও সাজাপ্রাপ্তদের শর্তসাপেক্ষে দেশে পাঠানোর ব্যবস্থা করা।
৭. প্রবাসী পারিবারের সামাজিক, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সম্মান প্রদর্শন এবং ৯০ কর্মদিবসে সকল মামলা নিষ্পত্তি করতে হবে।
৮. প্রবাসীদের বিমানবন্দরে প্রথম শ্রেণীর নাগরিক সম্মাননা প্রদর্শন প্রদান ও বিমানবন্দরে মাল হারানো/ক্ষতিগ্রস্ত হলে, বিমান কর্তৃপক্ষকে প্রতি কেজিতে বিশ হাজার টাকা করে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে। বিমানবন্দরে সকল হয়রানি বন্ধ করতে হবে।
৯. মধ্যপ্রাচ্যের অভিবাসন ব্যয় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ও নেপালের ন্যায় ২/৩ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। অনুরূপভাবে বিমান ভাড়া পূর্বের অবস্থায় ফিতে আনতে হবে। ভিসা সংগ্রহে মধ্যস্থতাভোগী দালালদের নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
১০. কুয়েত সহ আরব বিশ্বের সঙ্গে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক উন্নয়ন করে প্রবাসীদের বিরাজমান সমস্যার সমাধান পূর্বক শ্রমবাজার সম্প্রসারণ করতে হবে।   নার্স সহ অন্যান্য কারিগরি পেশায় দক্ষ  জনশক্তি রফতানি করতে হবে।
১১. কুয়েত ও বাংলাদেশ সরকারের দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে ভিসায় লামানা পদ্ধতি প্রত্যাহার ও সকল ক্যাটাগরির প্রবাসীদের ৫ বছর পর আকামা/ভিসা পরিবর্তনের সুযোগ করে দিতে হবে।
১২. কোম্পানিতে কর্মরত বাংলাদেশী সুপারভাইজার ম্যানেজারদের অমানবিক হয়রানি বন্ধ করতে হবে। ডিউটি পরিবর্তন, ছুটিতে যাওয়া ও আকামা নবায়নে ঘোষ বাণিজ্য বন্ধ করতে হবে।
১৩. সর্বশেষ সেনাবাহিনী ও পুলিশের ন্যায় প্রবাসীদের চিকিৎসার জন্য প্রত্যেক বিভাগীয় শহরে স্বতন্ত্র হাসপাতাল চালু ও চিকিৎসা সেবা প্রদান করা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুয়েতে রেমিট্যান্স যোদ্ধা সোসাইটির ১২ দফা দাবিতে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান ।

আপডেট : ১১:০০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪