ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ধাপে ১৮ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে গিয়েছে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 41

প্রথম ধাপে ১৮ মেট্রিক টন (১৮ হাজার কেজি) ইলিশ মাছ ভারতে গিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ছয়টি ট্রাকে করে এসব মাছ যশোরের বেনাপোল বন্দরে পৌঁছে। পরে মাছের মান পরীক্ষা করে তা ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রথম চালানে ১৮ মেট্রিক টন ইলিশ আজ ভারত গিয়েছে। ছয়টি ট্রাকে করে এসব মাছ বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করে। এসব মাছের কেজি প্রতি রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার পড়ে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ইলিশের চালান বন্দরে আসার পর মান নিয়ন্ত্রণ যাচাই করে ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। আজ প্রথম চালানে ছয়টি প্রতিষ্ঠানকে ১৮ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সন্ধ্যার দিকে আরো কোনো ইলিশ মাছের ট্রাক বন্দরে আসলে তাদেরও ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, রপ্তানিকারকরা ১০ মার্কিন ডলার মূল্যে প্রতি কেজি ইলিশ মাছ সরবরাহ করছে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১২০০ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রথম ধাপে ১৮ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে গিয়েছে

আপডেট : ০৭:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪