ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • 58

ডব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর ওপর হামলা ও তাকে বহনকারী গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হামলার শিকার হন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ভারতে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা আহলে সুন্নত ওয়াল জামাত। সোমবার বিকেল ৫টায় অনুষ্ঠিত মানববন্ধনে তাহেরীর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নত ওয়াল জামাতের নেতারা সেই কর্মসূচি বাতিল করেন।

তাহেরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় অভিযোগ করে বলেন, ‘নিরাপত্তার হুমকি থাকায় আমাদের আয়োজন স্থগিত করা হয়। গাড়ি নিয়ে কাউতলী যাওয়ার পথে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা বরাবর সড়কে পৌঁছলে মাদরাসার ছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করেন।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা

আপডেট : ১১:২৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪