ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • 40

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিমিরখাল নামক আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ড হয়েছে। এতে আগুনে পুড়ে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন– এমারুল (৫০), তাঁর স্ত্রী পলি আক্তার এবং তাঁদের চার সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও উমর ফারুক (৩)। এমারুল পেশায় একজন জেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, সোমবার রাতে ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পাশের ঘরের লোকজন আগুনের ধোয়া দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। এসময় ওই ঘরে বসবাসকারী স্বামী-স্ত্রী ও তাদের চার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ। তিনি বলেন, ‘এখনও তদন্ত চলছে। পরবর্তীতে জানানো যাবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

আপডেট : ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪