ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের যে জেলায় দরিদ্র মানুষ সবচেয়ে কম | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • 139

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) দুজন গবেষক সম্প্রতি দেশের জেলাগুলোর দারিদ্র্যের মাত্রা নিয়ে এক গবেষণা চালান। যুক্তরাজ্যভিত্তিক ইউনিভার্সিটি অব বাথের গবেষকদের সঙ্গে যৌথভাবে পরিচালিত এ গবেষণার ফলাফল ‘এক্সট্রিম পভার্টি: দ্য চ্যালেঞ্জেস অব ইনক্লুশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে প্রকাশ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপের তথ্যের ভিত্তিতে করা গবেষকদের নিজস্ব হিসাবে উঠে এসেছে, নারায়ণগঞ্জে দারিদ্র্যের হার এখন ২ দশমিক ৬ শতাংশ, যা সারা দেশে সর্বনিম্ন। এছাড়া সবচেয়ে কম দারিদ্র্যের হারসংবলিত অন্য জেলাগুলোর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ (৩ দশমিক ১ শতাংশ), মাদারীপুর (৩ দশমিক ৭ শতাংশ), গাজীপুর (৬ দশমিক ৯ শতাংশ) ও ফরিদপুর (৭ দশমিক ৭ শতাংশ)।

গবেষকদের অন্যতম বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. জুলফিকার আলী বলেন, আমরা দেখতে পেয়েছি, যেসব এলাকায় শিল্পায়ন হয়েছে বেশি, সেগুলোয় দারিদ্র্যের হার কম। নারায়ণগঞ্জ এমনিতেই বড় একটি শিল্পাঞ্চল। ব্যবসা-বাণিজ্যের বড় একটি জায়গা। এ এলাকায় যারা সচ্ছল তারা তো রয়েছেনই। আবার কর্মজীবী-শ্রমিকদেরও কর্মসংস্থানের সুযোগ আছে অনেক তুলনামূলক অসচ্ছল হলেও দেখা যাচ্ছে, তাদের যে আয় হচ্ছে তাতে তারা দারিদ্র্যসীমার ওপরেই থাকছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দেশের যে জেলায় দরিদ্র মানুষ সবচেয়ে কম | Rknews71

আপডেট : ০৫:১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২