সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বলেন, বিগত জালিম সরকারের সময় দেশের মানুষগুলো যেন কারাগারের ভিতরে ছিল। তাদের যত অন্যায়, অবিচার আর দুঃশাসন মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে, তবুও তাদের বিরুদ্ধে কোন কথা বলা যেত না। তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলনকে চিরতরে নির্মূল করে দিতে চেয়েছিল। তারা আমাদের এক পথ বন্ধ করে দিতে চেয়েছিল, আল্লাহ দশ পথ খুলে দিয়েছেন। যার ফলে তাদের ফয়সালা ব্যর্থ হলো, আল্লাহর ফয়সালাই এই জমিনে প্রতিষ্ঠিত হলো।
পরাজিতদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের ষড়যন্ত্র থেমে নেই। পরাজয়ের পর থেকেই তারা নানারূপে ফিরে আসার চেষ্টা করছে। সর্বশেষ, আপনারা দেখেছেন তারা ভারতীয় ‘র’ এর এজেন্ট ইসকন হিসেবে ফিরে এসে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা উড়িয়েছে। তাই এসব ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মো: কলিম উল্লাহ ভূঁইয়া, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুজাম্মেল হোসেন মজুমদার পরান, পৌর জামায়াত ইসলামীর আমীর মাওলানা আবুল হাসনাত পাটোয়ারী, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা শরীফ হোসাইন পাটওয়ারী, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলনা আবু জাফর ছিদ্দিকী, আশুগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মুহাদ্দিস শামছুল আলম পাটোয়ারী, ৩নং কাঁলচো উত্তর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি ডা. সামছুদ্দিন।
উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মো: জয়নাল আবেদিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশানের সভাপতি মো: মনির হোসেন, উপজেলা তালিমুল কোরআনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম মোল্লাসহ অন্যান্যরা।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত নেতা মাওলানা আ.ন.ম মাহবুব এলাহী, মাওলনা আবু তাহের, ডা. আবু সাঈদ, যুব সভাপতি সাখাওয়াত, ইউনিয়ন সহ সভাপতি ফয়সাল আমির, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামসহ সেক্রেটারি রবিউল হাসান প্রমূখ।
ক্যাপশান: হাজীগঞ্জ উপজেলাধীন ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। পাশে মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।

















